1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৭ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন।

বৃহস্পতিবার সকালে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা অথমান বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।

মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার।

তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, হাইকমিশনার তার দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাবেন।

রাষ্ট্রপতি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের শ্রমশক্তির অন্যতম প্রধান গন্তব্যস্থল। উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে এই শ্রমশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মালয়েশিয়ায় যেতে না পারা তালিকাভুক্ত ১৮ হাজার শ্রমিকের জন্য কার্যকর পদক্ষেপ নিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে স্বীকৃত। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও প্রসারিত হবে।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন যে আগামী মাসে মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। তিনি আশা করেন, আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশকে সহযোগিতা করবে।

সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews