1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা -সভাপতি আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদালতের এজিপি মাসুদুল হক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক, চোরাচালানি পণ্য সহ আটক ১ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লার অলিপুরে র‍্যাব কর্মকর্তা মোতালেবের গ্রামের বাড়ি শোকে স্তব্ধ কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
সংবাদ শিরোনাম:

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। তিনি আরও বলেন, ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তবে বিশ্বের অন্য কোনো দেশের মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মনে হয়, তার (মমতা) দেশেই (ভারত) শান্তিরক্ষা বাহিনী প্রয়োজন। তার দেশে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে, তা দেখে মনে হয় তিনি নিজের দেশের জন্য শান্তিরক্ষা বাহিনী চাইছেন। সীমান্তে তেমন কোনো উত্তেজনা নেই। আগের পরিস্থিতি এখনও অপরিবর্তিত। ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এটার জবাব এদেশের গণমাধ্যম আপনারা দিতে পারেন সত্য ঘটনা প্রকাশ করে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সংলাপের মাধ্যমে আমাদের একসঙ্গে দেশের জন্য প্রতিবাদ করার সুযোগ তৈরি হবে।’

আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘১৯৮৫ সালে প্রথম এই দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকদের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারে উন্নীত করা হবে। ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা সব দুর্যোগ মোকাবিলায় সর্বদা তৎপর থাকে। তারা সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে।’

তিনি আরও বলেন, ‘বন্যা-ভূমিকম্প মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি, দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত থাকে।’

অনুষ্ঠানে পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews