1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা -সভাপতি আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদালতের এজিপি মাসুদুল হক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক, চোরাচালানি পণ্য সহ আটক ১ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লার অলিপুরে র‍্যাব কর্মকর্তা মোতালেবের গ্রামের বাড়ি শোকে স্তব্ধ কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা -সভাপতি আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদালতের এজিপি মাসুদুল হক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক, চোরাচালানি পণ্য সহ আটক ১ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লার অলিপুরে র‍্যাব কর্মকর্তা মোতালেবের গ্রামের বাড়ি শোকে স্তব্ধ কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

যতই ষড়যন্ত্র হোক, তা ব্যর্থ করতে হবে: জামায়াত আমির

  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩০২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

যতই ষড়যন্ত্র হোক, তা ব্যর্থ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, সব জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। এ দেশ কারও একার নয়, দেশ সবার। দেশ এখনো পনেরো বছরের জঞ্জালমুক্ত হয়নি।

রোববার সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন। প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই উল্লেখ করে তিনি বলেন, কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।

জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগ দেশের দুটি দেশপ্রেমিক সংস্থাকে ধংস করেছে। প্রথমেই তারা দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে ও কারাগারে রেখে তিলে তিলে হত্যা করে। কিন্তু তাদের সে অত্যাচার-নির্যাতনের জবাব এদেশের শান্তিকামী ছাত্র-জনতা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে। তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে। দেশ এখনো জঞ্জাল ও স্বৈরাচারমুক্ত হয়নি। তাই জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই।

ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত পনেরো বছরে আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল। তাদের মতের বাইরে গেলে সাধারণ জনগণকে খুন, গুম, নির্যাতন ও জেল-জুলুম দেওয়া হতো।

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এ অঞ্চলের প্রধান দুটি সমস্যা হলো মিল ও বিল। আওয়ামী লীগ আমলে ওই দুটিই ধ্বংস হয়েছে। একদিকে ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে শ্রমিকদের বেকার করা হয়েছে। অপরদিকে বিল ডাকাতিয়াসহ বিভিন্ন জলাশয় দখল ও সুইচগেট বন্ধ করে হাজার হাজার মানুষকে পানিবন্দি করে রাখা হয়েছে। প্রশাসনের দুর্নীতির কারণে মিলগুলো লোকসান হলেও তার দায়ভার চাপানো হয়েছে শ্রমিকদের ওপর।

ডুমুরিয়া-ফুলতলা সন্ত্রাস কবলিত এলাকা ছিল উল্লেখ করে তিনি বলেন, পাঁচ বছরের জন্য তাকে এমপি নির্বাচিত করার পর সাধ্য অনুযায়ী সন্ত্রাসমুক্ত করা হয়েছে। আবার জনগণ তার ওপর দায়িত্ব দিলে প্রধান প্রধান সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে সমাধানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

মোবারক হোসাইন বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর জামায়াতে ইসলামের আমির দেশবাসীকে যে স্বপ্ন দেখান, জামায়াতের প্রতিটি কর্মীকেই সেই বার্তা নিয়ে দেশবাসীকে মুক্তির পথ দেখাতে হবে। জনগণকে বন্ধু হিসেবে মনে করে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে জামায়াতের প্রতিটি জনশক্তিকে ভূমিকা রাখতে হবে।

এর আগে সকাল সাড়ে ৭টায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামের মহিলা বিভাগের উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান। মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন নাহারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে স্বাগত বক্তৃতা করেন মহানগরী জামায়াতে ইসলামের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। এসময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews