1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই
সংবাদ শিরোনাম:

পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াবে উত্তর কোরিয়া: কিম জং উন

  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৫২২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পিয়ংইয়ং সবসময় মস্কোর পাশে থাকবে।

এটি তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসভের সঙ্গে একটি বৈঠকে বলেন, যিনি ২৯ নভেম্বর পিয়ংইয়ংয়ে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করতে এসেছিলেন।

বর্তমানে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি তারা একটি ব্যাপক কৌশলগত সামরিক অংশীদারিত্ব চুক্তি সই করেছে, যার আওতায় এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ দেরি না করে সামরিক এবং অন্যান্য সহায়তা প্রদান করবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কেসিএনএ’র তথ্য অনুযায়ী, কিম পশ্চিমা ও ইউক্রেনের সাম্প্রতিক “বেপরোয়া সামরিক হঠকারিতার” নিন্দা করেছেন এবং রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতার প্রশংসা করেছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে বিদেশি তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে কিয়েভের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করেন।

কিম বলেন, রাশিয়ার গভীরে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের পদক্ষেপটি “সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপ” এবং এ থেকে রাশিয়ার “আত্মরক্ষার অধিকার আছে। শত্রু শক্তিকে মূল্য দিতে বাধ্য করতে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিৎ।”

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া সর্বদা রাশিয়ান ফেডারেশনের নীতিকে সমর্থন করবে, যা সাম্রাজ্যবাদীদের আধিপত্য থেকে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews