1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

ভারতকে ধুয়ে দিলেন শহিদ আফ্রিদি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫৪৬ বার ভিউ
শহিদ আফ্রিদি

ডেস্ক রিপোর্ট:

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বিরোধে থমকে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। আসর শুরু হতে আর মাত্র দুই মাস বাকি, কিন্তু এখনও পর্যন্ত টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর পেছনে ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির এই অনিশ্চয়তার জন্য ভারতের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার দাবি, ভারত খেলাধুলার সঙ্গে রাজনীতি মিশিয়ে দিচ্ছে, যা দুই দেশের ক্রিকেটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে আফ্রিদি লিখেছেন, “আইসিসির উচিত নিরপেক্ষতা বজায় রাখা। একই সঙ্গে আমি পিসিবির হাইব্রিড মডেলের বিরুদ্ধে নেওয়া অবস্থানকে সমর্থন জানাই।”

তিনি আরও বলেন, “বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতি জড়িয়ে খেলাটিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পাকিস্তান নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও ২৬/১১ এর পর পাঁচবার ভারত সফর করেছে। এখন সময় এসেছে আইসিসি এবং এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা প্রদর্শন করার এবং তাদের কর্তৃত্ব প্রমাণ করার।”

শহিদ আফ্রিদির এই মন্তব্য নতুন করে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় টানাপোড়েনের বিষয়টি সামনে এনেছে। এর সমাধান না হলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়েই সংশয় দেখা দিতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews