1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
সংবাদ শিরোনাম:

সৌম্যর আঙুলে চোট, মাঠের বাইরে অন্তত ৪ সপ্তাহ

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করলেও বাংলাদেশ শিবিরে নেমে এসেছে হতাশার খবর। ছন্দে থাকা সৌম্য সরকার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে গুরুতর আঘাত পেয়েছেন। ম্যাচ চলাকালীন সময়ে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, তার আঙুলে পাঁচটি সেলাই লেগেছে। এর ফলে শুধু সিরিজ নয়, আসন্ন বিপিএলের শুরুতেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সাধারণত, এই ধরণের আঘাত থেকে সেরে উঠতে প্রায় ৪ সপ্তাহ সময় লাগে। তবে ইনজুরির মাত্রা গুরুতর হলে আরও বেশি সময় লাগতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৬ষ্ঠ ওভারে তানজিম হাসান সাকিবের গুড লেংথের একটি ডেলিভারিতে স্লিপে ক্যাচ তুলে দেন রভম্যান পাওয়েল। সেই ক্যাচ নিতে গিয়ে সৌম্যর ডান হাতের তর্জনী আঘাতপ্রাপ্ত হয়। বলটি তার বরাবরই আসছিল, কিন্তু হঠাৎ বাতাসে সুইং করে গতিপথ বদলে ফেলে। এতে সৌম্যর আঙুলে সরাসরি আঘাত লাগে, এবং তিনি সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে যান।

আগামী ৩০ ডিসেম্বর বিপিএল শুরু হবে। তাই সৌম্যর বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মিস করা নিশ্চিত।

বুধবার (১৭ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ১২৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন শামীম পাটোয়ারী, যিনি ১৭ বল মোকাবেলায় ২টি চার এবং ২টি ছক্কা হাঁকান।

১২৯ রানের এই কম পুঁজি নিয়েও টাইগাররা অসাধারণ বোলিং প্রদর্শন করে। তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ৯ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট হয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews