1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৮ বার ভিউ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধভাবে ভরাট করা একটি পুকুর পুনঃখননের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

রোববার (১০ মে) আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকায় প্রমোদ পালের পুকুর ভরাটের ঘটনায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন, আদর্শ সদর, কুমিল্লার নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়-এর উদ্যোগে পরিচালিত অভিযানে পুকুরের ভরাটকৃত অংশ পুনঃখননের কাজ শুরু করা হয়। এস্কেভেটরের মাধ্যমে পুকুর থেকে মাটি অপসারণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মাশিয়াত আকতার, সহকারী কমিশনার (ভূমি), আদর্শ সদর, কুমিল্লা। এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ শফিকুল ইসলাম, পরিদর্শক জোবায়ের হোসেন এবং নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলাধার সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা বলেন, পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews