1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে মোট সাড়ে সাত লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং টানা ৮ দিনব্যাপী এ কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ করে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৪ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় সাত লক্ষাধিক শিশুকে টিকার আওতায় আনা হবে।
মঙ্গলবার সকালে সদর দক্ষিণ উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সিটি কর্পোরেশনের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, সুজনের সভাপতি শাহ মো. আলমগীর খান, মেডিক্যাল অফিসার ডা. চন্দনা রাণী এবং ইপিআই কর্মসূচির মেডিক্যাল টেকনোলজিস্ট মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, স্থায়ী বাসিন্দা শিশুদের পাশাপাশি ভাসমান ও পথশিশুদেরও টিকার আওতায় আনা হবে। তিনি বলেন, “কোনো শিশু যেন টিকা থেকে বঞ্চিত না হয়—এটাই আমাদের লক্ষ্য। প্রয়োজনে ভ্রাম্যমাণ টিকাদান বুথের মাধ্যমে পথশিশুদের কাছেও আমরা পৌঁছে যাব।”
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই সংশ্লিষ্টরা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews