1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কুমিল্লায় সিডি প্যাথ হাসপাতাল তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ মুরাদনগরে গোমতীর মাটি রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান কুমিল্লায় যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি কুমিল্লা আমড়াতলীতে ফসলি জমির মাটি কাটায় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান কুমিল্লায় পদুয়ার বাজার বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু দেশ গড়তে সরকার সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ – কৃষিমন্ত্রী আমিন উর রশিদ কুমিল্লা প্রতিনিধি
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২ বার ভিউ

স্টাফ রিপোর্টার

৩১ মার্চ ২০২৬: কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৬ তারিখ রাতের দিকে কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউনিয়নের আমড়াতলী বাজার থেকে কোটেশ্বরগামী সড়কে জনৈক মোঃ হিরন মিয়ার বাড়ির সামনে কতিপয় ব্যক্তি সিএনজি নিয়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জের নির্দেশে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী সিএনজি রেখে পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়। অপরজন কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ ইকবাল হোসেন (৩৭), পিতা—মোঃ মফিজ মিয়া, সাং—বড়জ্বালা (মুজার বাড়ী), থানা—কোতয়ালী মডেল, জেলা—কুমিল্লা। পলাতক আসামির নাম মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা—তাজুল ইসলাম, সাং—কোদালিয়া, থানা—বুড়িচং, জেলা—কুমিল্লা।
আটক ইকবালের দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সিএনজি অটোরিকশার সিটের পেছনে খাকী স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে গাঁজা সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইকবাল হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews