1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক, চোরাচালানি পণ্য সহ আটক ১

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ বার ভিউ

স্টাফ রিপোর্টার
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে একজন আসামীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, মাদক চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বিবিরবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৬ বোতল বিয়ার, ৪৫ বোতল মদ ও ৩টি দেশীয় অস্ত্রসহ একজন আসামীকে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।
এছাড়াও, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) গত ২৪ ঘণ্টায় (২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, শাড়ি, চাল ও কসমেটিক্সসহ অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৯২ হাজার ৬১০ টাকা।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মোট ৪৪ লাখ ৮৮ হাজার ৬১০ টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে।
বিজিবি সূত্র আরও জানায়, আটককৃত আসামী, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews