1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

ভিআইপি ফ্লাইটের জন্য ১ ঘণ্টা অপারেশন বন্ধের নিষেধাজ্ঞা বাতিল

  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১০ বার ভিউ

অনলাইন ডেস্ক-

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইট চলাচলের কারণে প্রায় এক ঘণ্টা সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ রাখার পূর্বের বিধিনিষেধ বাতিল করা হয়েছে। জনসাধারণের ভোগান্তি লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিরাপত্তার স্বার্থে এসএসএফকে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করতে হয়, তবে তা যেন জনভোগান্তির কারণ না হয়। আমি স্পষ্ট নির্দেশনা দিয়েছি—এসএসএফ যেন জনদুর্ভোগ পরিহারে সচেষ্ট থাকে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য যে সময় ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হতো, তা প্রায় ১ ঘণ্টা স্থায়ী হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে করে সাধারণ যাত্রীদের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আমি আশাবাদী।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, এসএসএফ যেন জনবিচ্ছিন্ন না হয়ে নিরাপত্তার পাশাপাশি জনসম্পৃক্ততা বজায় রাখে। এভাবেই তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারবে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থার জটিলতা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, আধুনিক প্রযুক্তি এবং দ্রুত তথ্য আদান-প্রদানের ফলে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা আজকের দিনে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews