1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

সেই আইনজীবীর বিরেুদ্ধে মামলা করবেন মারিয়া মিম

  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৬৬ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫’র আসরে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ৬ জন মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসেন। এই ঘটনায় আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

তার দাবি- জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন।

মিমের ভাষ্য, ‘প্র্যাকটিসের আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে?’

নিজেকে নির্দোষ দাবি করে এই মডেল আরও বলেন, ‘আমাদের কোনো দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি।’

লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলেও জানান মারিয়া মিম। তার কথায়, ‘সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দিব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি মানহানির মামলা করব। কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে।’

এই মডেল মনে করেন, আইনজীবী জাকির হোসেন ভাইরাল হতেই তাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছেন। মিমের কথায়, ‘সে ভাইরাল হওয়ার জন্যই আসছে। আর সেই কারণ খেলা শেষে, এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয়, তার আসলে কাজ নেই। সে কারণেই এমনটা করেছে।’

বলা দরকার, অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সঙ্গে ক্রিকেট লিগের মেন্টর ৩ নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরীকেও লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews