1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের বইয়ের পাঠ উন্মোচন কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার কুমিল্লায় ৫৬ টাকা দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে নিয়োগ পেলেন ১০১ কনস্টেবল
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের বইয়ের পাঠ উন্মোচন কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার কুমিল্লায় ৫৬ টাকা দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে নিয়োগ পেলেন ১০১ কনস্টেবল

হোয়াটসঅ্যাপ যে কারণে ব্যবহারকারীদের সতর্ক করল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

হোয়াটসঅ্যাপে অচেনা লিংকে ক্লিক করলেই আপনার মোবাইল ফোন হ্যাক হতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছে মার্ক জাকারবার্গের হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে প্রায় ২৪টি দেশের ৯০ জন বিশিষ্ট ব্যক্তি এই ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ৯০ জনের মধ্যে সাংবাদিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। তাদের মোবাইল ফোন স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছে। এই হ্যাকিংয়ে ব্যবহৃত হয়েছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনের মালিকানাধীন একটি হ্যাকিং টুল। প্যারাগনের স্পাইওয়্যার সাধারণত সরকারি সংস্থাগুলোকে বিক্রি করা হয়, যারা অপরাধ দমন ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এটি ব্যবহার করে।

উদ্বেগের বিষয় হলো, প্যারাগনের স্পাইওয়্যার ‘জিরো-ক্লিক’ হ্যাক পদ্ধতি ব্যবহার করে। এর মানে হলো, যাদের ফোন হ্যাক করা হচ্ছে, তাদের কোনো ক্ষতিকারক লিংকে ক্লিক করতে হয় না। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে হ্যাকাররা ব্যবহারকারীর ডিভাইসে কোনো যোগাযোগ ছাড়াই প্রবেশ করতে পারে। অর্থাৎ, আপনি কিছু না করেই অজান্তেই হ্যাকিংয়ের শিকার হতে পারেন।

তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কীভাবে জানতে পারলেন যে এই হ্যাকিংয়ের পেছনে প্যারাগন স্পাইওয়্যার দায়ী, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি সংস্থাটি। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে শুধু এতটুকু জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সংস্থা প্যারাগন এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

স্পাইওয়্যার কীভাবে ক্ষতি করে?

প্যারাগনের স্পাইওয়্যার ব্যবহারকারীর ডিভাইসে কোনো ক্লিক ছাড়াই গ্রাফাইট স্পাইওয়্যার ইনস্টল করতে পারে। একবার ডিভাইসে ইনস্টল হয়ে গেলে, স্পাইওয়্যার আপনার সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এরপর এটি আপনার মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি চুরি করতে পারে। হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের এই ধরনের স্পাইওয়্যার থেকে সতর্ক থাকতে বলেছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা করছে।

কীভাবে সুরক্ষিত থাকবেন?

১. অ্যাপ ও ফোনের সফ্টওয়্যার আপডেট রাখুন: নিয়মিত আপনার অ্যাপ এবং ফোনের সফ্টওয়্যার আপডেট করুন। আপডেটেড সফ্টওয়্যারে নিরাপত্তা ঝুঁকি কম থাকে।

২. অচেনা লিংক বা ফাইল এড়িয়ে চলুন: অজানা নম্বর থেকে আসা কোনো লিংক বা ফাইলে ক্লিক করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক লিংক বা ফাইল এড়িয়ে চলুন।

৩. নম্বর ব্লক করুন: প্রয়োজনে অজানা বা সন্দেহজনক নম্বর ব্লক করে দিন।

৪. টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবহার করুন: অতিরিক্ত নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন সক্রিয় রাখুন।

৫. অনুমতি ও সেটিংস চেক করুন: নিয়মিত আপনার অ্যাপের অনুমতি এবং ডিভাইস সেটিংস পরীক্ষা করুন। কোনো অপ্রয়োজনীয় অনুমতি থাকলে তা বন্ধ করুন।

এই সতর্কতা মেনে চললে আপনি স্পাইওয়্যার এবং অন্যান্য সাইবার হুমকি থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews