1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় বাজি ও প্রসাধনী সামগ্রী আটক কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমতীর চরে বসবাস : মানবিক সহযোগিতা কামনা সাইদুল ইসলামের
সংবাদ শিরোনাম:

কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে ভরাট করা অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসন, আদর্শ সদর, কুমিল্লার নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ঙ) ও ১৫(১) অনুযায়ী সুজানগর এলাকার বাসিন্দা কাউসার আহমেদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মৃত আব্দুল কাদিরের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে জরিমানার অর্থ নগদ আদায় করা হয়। পাশাপাশি আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ভরাটকৃত পুকুরের অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার। এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন এবং হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আদর্শ সদর থানা পুলিশ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লা জেলায় অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews