1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত বেপরোয়া মাটি বাণিজ্য ১৬ জনের নামে অভিযোগ, নেই অভিযান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত সদস্য গ্রেফতার রমজানজুড়ে রোজাদারদের পাশে ‘মানবতার তরে মানবপ্রেমীর’ বিনামূল্যে ইফতার বিতরণ আজ মধ্যরাত থেকে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরা বন্ধ ইন্ডিয়ায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি স্টাফ রিপোর্টার কুমিল্লায় জমে উঠেছে ঈদ বাজার পছন্দের শীর্ষে মিথিলা ফ্যাশন চান্দিনায় মহাসড়কে অভিযান: প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ কুমিল্লায় সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল কাশফুল ফুড প্রডাক্ট নামে সেমাই ফ্যাক্টরিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

ইন্ডিয়ায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি স্টাফ রিপোর্টার

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার ভিউ

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য মো. জোয়াহেরুল ইসলাম। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে লাশ হাসপাতালেই রাখা হবে। ভোরে তার লাশ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নিয়ে যাওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে বাংলাদেশে লাশ পাঠানো হতে পারে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews