1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার কুমিল্লায় তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮ প্রার্থী বিজয় ৩টিতে জামায়েত,এনসিপি,স্বতন্ত্র প্রার্থীর বিজয় কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য- কর্নেল মেহেদী হাসান কুমিল্লা’য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা-৪ আসনে গণঅধিকারের প্রার্থীকে বিএনপির সমর্থন হোমনায় মানবতার ফেরিওয়ালা খ্যাত দেলোয়ার মমিন ৫০ লাখ টাকা সহায়তা দিলেন
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews