স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিচালিত অভিযানে কৃষিজমির মাটি ব্যবহার এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে মোট ২৫ লাখ টাকা জরিমানা ধার্য করে নগদ আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—
মেসার্স এস বি ব্রিকস, শ্রীপুর, চৌদ্দগ্রাম—৫,০০,০০০ টাকা।
মেসার্স সাকুরা ব্রিকস, উত্তর বাবুর্চি, চৌদ্দগ্রাম—৫,০০,০০০ টাকা।
মেসার্স খালেক ব্রিকস (সিটি ব্রিকস), সৈয়দপুর, আমজাদনগর—৫,০০,০০০ টাকা।
মেসার্স একতা ব্রিকস ম্যানুফ্যাকচারার, ধনুসাড়া রাস্তার মাথা, ঘোলপাশা—৫,০০,০০০ টাকা।
মেসার্স মনির ব্রিকস, দিনাতপুর, চিওড়া—৫,০০,০০০ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনায় করেন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ এবং পরিদর্শক জোবায়ের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার।অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটার দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply