স্টাফ রিপোর্টার
কুমিল্লায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
২৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঠুরিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পাঠুরিয়া পাড়া এলাকার একটি বাসভবনের নিকট অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রাখার সন্দেহে অভিযান চালানো হয়। অভিযানে সংলগ্ন জঙ্গলের একটি পরিত্যক্ত স্থান তল্লাশি করে ১টি এলজি, ২ রাউন্ড শর্টগান অ্যামুনেশন, ২ রাউন্ড মেশিনগান অ্যামুনেশনসহ একাধিক বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার ও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply