1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮ প্রার্থী বিজয় ৩টিতে জামায়েত,এনসিপি,স্বতন্ত্র প্রার্থীর বিজয় কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য- কর্নেল মেহেদী হাসান কুমিল্লা’য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা-৪ আসনে গণঅধিকারের প্রার্থীকে বিএনপির সমর্থন হোমনায় মানবতার ফেরিওয়ালা খ্যাত দেলোয়ার মমিন ৫০ লাখ টাকা সহায়তা দিলেন কুমিল্লায় ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুতি সমাবেশ কুমিল্লায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ২৩ লাখ টাকার বেশি অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায সদরে দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক

  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার ভিউ

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ।
আজ রোববার ভোর সাড়ে পাঁচটায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা ক্যান্টনমেন্ট বাজার এলাকা থেকে অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে।
রোববার ভোর সাড়ে পাঁচটায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার থেকে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় কার্ভাট ভ্যানসহ অবৈধ ভারতীয় শাড়ী আটক করে। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন,জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। অবৈধ মালামাল বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews