1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষঃ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু বিএনপি সরকারের — কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। কুমিল্লায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৮ এমএমসিএফডি নতুন গ্যাস কূপ উদ্বোধন মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সংরাইশ সাহেব বাড়ি পুকুর ভরাট নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: মসলার মিল ও রেস্টুরেন্টকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
সংবাদ শিরোনাম:

চট্টগ্রাম বন্দর লিজ দেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ

  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার ভিউ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন- চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদ। আমাদের কৃষক-শ্রমিক মেহনতি জনতা সবাই এটার মালিক। অত্যন্ত স্বচ্ছাতার সাথে আমরা এই সম্পদ পরিচালনা করে আসছি। কিন্তু আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কোন প্রতিযোগিতা ছাড়া এই সম্পদ ইজারা দেয়া হয়েছে। বন্দর ইজারা দেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গণতান্ত্রিক যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর ড. ইউনুস তার পকেটের লোকজন নিয়ে একটি বিশেষ দেশকে সুবিধা দেয়ার জন্য তিনি ক্ষমতায় বসেছেন। কিন্তু এদেশের মানুষ তার এই দুর্বিসন্ধির কথা জানতো না। ইতোমধ্যে তিনি তার কিছু কর্মকান্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি এই দেশ ও জাতিকে ভালবাসেন না। ক্ষমতার মসনদে বসে যদি কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করে তাহলে দেশের মানুষ তাকে ক্ষমা করবে না।

সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন- আমাদের দেশে যদি কোন কাজ করতে হয় তাহলে প্রতিযোগিতার মাধ্যমে সেই কাজের অগ্রগতি করতে হয়। কিন্তু তিনি আমাদের দেশের মূল্যবান স্থাপনা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লুকিয়ে লুকিয়ে ইজারা দিয়েছেন। অন্তর্বর্তী সরকার গত ১৫ মাসে সফলতা দেখাতে ব্যর্থ হয়েছেন। তারা নানা ভাবে দুর্নীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন।

এলডিপি মহাসচিব বলেন- তার প্রতিষ্ঠিত গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক এই প্রতিষ্ঠান গুলোর হাজার হাজার কোটি টাকা সুদ তিনি মওকুফ করে নিয়েছেন। এই কাজও তিনি করতে পারেন না। নির্বাহী আদেশে তিনি নানা অপরাধ করে যাচ্ছেন। শেখ হাসিনার যেমন অপরাধের জন্য আদালতে বিচার হয়েছে আমার মনে হয় ড. ইউনুছ যে সমস্ত অবৈধ কর্মকান্ডের জন্য বাংলার মাটিতে তারও বিচার হবে।

আগামী নির্বাচনে বিএনপি’র নেতৃত্বে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলেই এ দেশের মানুষের মুখে হাসি ফুটাতে পারবো বলে মনে করি।

গণতান্ত্রিক কৃষকদল আহবায়ক মো. মোরশেদ আলম এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

এসময় উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবে এলাহীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে মো. মোরশেদ আলমকে সভাপতি ও সহকারী অধ্যাপক মো. রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্য সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক কৃষকদলের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews