1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
সংবাদ শিরোনাম:

কলকাতায় মৈত্রী সম্মাননা’পেলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের (প্রেস সচিব) মো: তারিকুল ইসলাম ভূঁইয়া

  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার ভিউ

শাহ ইমরান, কুমিল্লা

ভারতের পশ্চিমবঙ্গে ‘মৈত্রী সম্মাননা’ লাভ করেছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওর‌ফে তারিক চয়ন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার ঘোষপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তারিক চয়নকে ‘মৈত্রী সম্মাননা’ প্রদানের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়েছেঃ দুই বাংলার মেলবন্ধনে আপনার নিরলস প্রচেষ্টা, আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক গঠনে আপনার আন্তরিক অংশগ্রহণ এবং সাংবাদিকতার মাধ্যমে এই সম্পর্ককে আরও গভীর ও মানবিক করে তোলার ক্ষেত্রে আপনার যে অবদান, তা আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার স্থান পায়। তারিক চয়নকে ‘মৈত্রী সম্মাননা’ প্রদান- দুই দেশের মানুষের মনের বন্ধনকে আরও দৃঢ় করে তোলার এক আন্তরিক প্রয়াস বলেও উল্লেখ করা হয়। উক্ত অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে বারাসাত আকাদেমি অফ কালচার এবং পশ্চিমবঙ্গ সরকারের দীনেশ স্মৃতি পাঠাগার। উল্লেখ্য, এর আগে কলকাতায় ‘সেরা বাঙালি সম্মাননা-২০২৫’ পেয়েছিলেন তারিক চয়ন। গত এপ্রিল মাসে নজরুল শতবার্ষিকী সদনে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে তারিক চয়নকে সেরা বাঙালি সম্মাননা প্রদান করার ব্যাখ্যায় বলা হয়েছিলঃ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রেস সচিবের কূটনৈতিক দূরদর্শিতা ও সাংস্কৃতিক বিনিময়ে অবদান বিশেষভাবে প্রশংসিত। প্রবাসে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রচারে তার নিরলস প্রচেষ্টা এবং নেতৃত্ব প্রশংসনীয়৷ একজন অভিজ্ঞ সাংবাদিক ও কূটনৈতিক কর্মকর্তা হিসেবে তার প্রজ্ঞা, দূরদৃষ্টি ও নিঃস্বার্থ কর্মনিষ্ঠা দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews