1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি
সংবাদ শিরোনাম:

এবার ডেঙ্গুতে মারা গেলেন উপজেলা পরিষদের সিএ

  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭৫ বার ভিউ

অনলাইন ডেস্ক-

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) মোসা. সিরাজুম মনিরা (৩৩) মারা গেছেন।

শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

সিরাজুম মনিরা পাথরঘাটা সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের সিরাজুল মুন্সির মেয়ে ও সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তার ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

মৃতের ভাইগ্না মনিরুজ্জামান জানান, মনিরা শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার সকালে তার অবস্থা গুরুতর দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল যাওয়ার পথে তিনি মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে বরগুনা জেলায় মোট ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এর মধ্যে পাথরঘাটায় দুজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত। শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। তার অবস্থা গুরুতর দেখে শনিবার সকালে বরিশাল রেফার করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews