1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

মার্তিনেজের দলবদলের গল্পে নতুন মোড়

  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৭ বার ভিউ

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলা ছাড়তে যাচ্ছেন, তা মোটামুটি নিশ্চিত। এখন তার পরবর্তী গন্তব্য নিয়ে চলছে জল্পনা-কল্পনা। শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার নাম জড়িয়েছিল। সমালোচনার মুখে থাকা ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার উত্তরসূরি হিসেবে তার নাম ভেসে বেড়াচ্ছিল।

তবে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, রেড ডেভিলরা এখনো তার বিষয়ে আলোচনা শুরু করেনি।

মূলত ওনানা ক্লাব ছাড়তে না চাওয়ার কারণেই এমি মার্তিনেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না ম্যান ইউনাইটেড। তবে ইউনাইটেড পিছিয়ে গেলেও এমিকে পাওয়ার দৌড়ে এগিয়ে এসেছে আরও একটি বড় ক্লাব।

দ্য টেলিগ্রাফের দাবি, স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ যদি এই গ্রীষ্মেই গোলকিপারের সন্ধানে নামে তবে তারা অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষককে দলে নিতে প্রস্তুত। আতলেতিকোর আর্জেন্টাইন ম্যানেজার দিয়েগো সিমিওনে স্বদেশী খেলোয়াড়দের নিয়ে বেশি আগ্রহী। এরই মধ্যে রদ্রিগো দে পল, জিউলিয়ানো সিমিওনে, নাহুয়েল মলিনাসহ একগাদা আর্জেন্টাইনকে দলে ভিড়িয়েছেন তিনি।

এছাড়া টটেনহ্যামে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোও তার রাডারে রয়েছেন। এবার মার্তিনেজের নামও সে তালিকায় যোগ হলো।

জানা গেছে, সৌদি প্রো লিগ থেকেও বেশকিছু প্রস্তাব পেয়েছেন আর্জেন্টাইন গোলকিপার। তবে মার্তিনেজ এখনই ইউরোপ ছাড়তে চান না, আর সেই সুযোগটাই নিতে চায় আতলেতিকো।

দলটির দীর্ঘদিনের গোলকিপার ইয়ান ওবলাকের ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হচ্ছে। যদি স্লোভেনিয়ার এই ফুটবলার আতলেতিকো ছেড়েই দেন, সেক্ষেত্রে মার্তিনেজের জন্য প্রস্তাব দিতে পারে আতলেতিকো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews