1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় হাইওয়ে হোটেলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৩৩ বার ভিউ

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ঝাগরজুলি এলাকার “রোড স্টার হোটেল ও ব্ল ডায়মন্ড সুইটস”-এ ভোক্তা অধিদপ্তরের একটি অভিযান চালানো হয়েছে। অভিযানে হোটেলটিকে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) এর চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে দেখা যায়, হোটেলটি বিভিন্ন পণ্য অতিরিক্ত মুনাফায় বিক্রি করছে। যেমন— ২০ টাকার চিপ্স ২৫ টাকা, ২০ টাকার পানি ২৫ টাকা এবং ২০ টাকার পেডিস ৬০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের অন্যান্য অভিযোগও পাওয়া যায়।

অভিযান দলের নেতৃত্বে ছিলেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। তার সঙ্গে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

অভিযানের পর হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews