1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় বাজি ও প্রসাধনী সামগ্রী আটক কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমতীর চরে বসবাস : মানবিক সহযোগিতা কামনা সাইদুল ইসলামের
সংবাদ শিরোনাম:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন

  • আপডেটের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৭০ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সূর্য উদয়ের সাথে সাথে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষাবোর্ড মসজিদের ইমাম মাঝহারুল ইসলাম শহিদদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন।

সকাল সাড়ে ৬ টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল কর্মকর্তা-কর্মচারী বোর্ড আঙ্গিনা হতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম ও সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান-এর নেতৃত্বে র‌্যালিসহকারে কুমিল্লা কেন্দ্রীয় শহিদমিনারে উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল ৯ টায় বোর্ডের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ১০ টায় বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বোর্ড মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বোর্ডের উপ-সচিব (প্রশাসন) এ.কে.এম সাহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ শামছুল ইসলাম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা, প্রফেসর মোঃ নূরুন্নবী আলম, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। এতে আরও বক্তব্য রাখেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, কর্মচারী সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews