1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৮৭ লক্ষ টাকার অবৈধ বাজি ও কিসমিস জব্দ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্তবর্তী রসুলপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর টাস্কফোর্স অভিযানে ৮৭ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি ও কিসমিস জব্দ করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৫:১০ ঘটিকায় কুমিল্লা কোতয়ালী থানাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স দল মালিকবিহীন অবস্থায় ৪,০২,৫৭৫ পিস ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিসমিস আটক করে। জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ৮৭ লক্ষ ১৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানও সেই ধারাবাহিকতার অংশ। জব্দকৃত অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এই অভিযানের মাধ্যমে আমরা একটি বড় ধরনের অবৈধ পণ্য চোরাচালানের চেষ্টা ব্যর্থ করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই অভিযানের মাধ্যমে বিজিবি’র সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে তাদের সক্ষমতা আরও একবার প্রমাণিত হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews