1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

মায়ের চিকিৎসা করাতে এসে নিখোঁজ কিশোরী, ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছবি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে ১১ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। মেয়েটির নাম আরাবি ইসলাম সুবা। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছিল মেয়েটি।

জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মোহাম্মদপুরে হারিয়ে যাওয়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজে টোকিও স্কয়ারের সামনে সুবাকে শেষ দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরও একজন ছিলেন। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

এদিকে সুবার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা ইমরান রাজিব। সোমবার সন্ধ্যায় আদাবর থানায় তিনি জিডি করেছেন।

সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় উঠেন সুবার মা।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে ফুফাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি।

মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।’

তিনি বলেন, ‘রবিবার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। আদাবর থানায় জিডি করেছি। পুলিশ বলেছে তারা চেষ্টা করছে।’

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘নিখোঁজের অভিযোগে জিডি করেছেন শিশুটির বাবা। মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। আশপাশের একাধিক সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।’

এদিকে শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। অনেকেই সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews