1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি
সংবাদ শিরোনাম:

বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠ এবং এর আশপাশের তিন কিলোমিটার এলাকায় দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হওয়া, মিছিল বা জমায়েত নিষিদ্ধ থাকবে। এ ছাড়া কোনো ধরনের অস্ত্র, ছুরি, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন করাও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চস্বরে কোনো ধরনের লাউড স্পিকার বা যন্ত্র ব্যবহার করা যাবে না। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যকার সংঘর্ষে তিনজন নিহত এবং শতাধিক আহত হন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গী এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। উত্তরা, কামারপাড়া, আব্দুল্লাহপুর, এবং তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল বা শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বুধবার এ নির্দেশ জারি করেন।

পুলিশ ও র‍্যাব টঙ্গী, কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সংঘর্ষের ঘটনাস্থলে সকাল থেকেই চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews