1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

পরীক্ষা ছাড়া উপসচিব এবং যুগ্ম-সচিব পদে পদোন্নতি নয়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাবেন, এমন সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, ‘‘এখন থেকে পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্ম-সচিব পদে পদোন্নতি সম্ভব হবে না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং ৭০ মার্ক না পেলে পদোন্নতি পাবেন না।’’

কমিশন প্রধান আরও জানান, ‘‘এটি শুধু উপসচিব ও যুগ্ম-সচিব পর্যায়ে কার্যকর হবে, এর পরের পদগুলোতে সরকারের পক্ষ থেকে পদোন্নতি দেওয়া যাবে।’’

উল্লেখ্য, যে পরীক্ষাটি হবে, তাতে যদি একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পান, তবে তিনি উপসচিবের তালিকায় এক নম্বরে চলে আসবেন।

এছাড়াও, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে কমিশন প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ পদোন্নতির সুপারিশ করেছে। বর্তমানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ৭৫ শতাংশ পদোন্নতি পান, আর অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পান ২৫ শতাংশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews