1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

গণহারে গ্রেপ্তার করা যাবে না: পুলিশ মহাপরিদর্শক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

জুলাই গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “জুলাই বিপ্লবের পর অনেকেই মিথ্যা মামলা করেছেন। তবে এসব ক্ষেত্রে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না। তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি অভিযানও চালানো হবে না। নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, প্রতারণা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে বাণিজ্যও চলছে। ৫ আগস্টকে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাইকারি হারে গ্রেপ্তার নয়, জনগণের সঙ্গে পুলিশের আচরণ অবশ্যই বিনয়ী হতে হবে।”

পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, “এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তবে আমরা গণহত্যায় জড়িত সদস্যদের চিহ্নিত করব এবং নিশ্চিত করব। তবে এও সত্য যে, অনেক নিরীহ পুলিশ সদস্যকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে পুলিশ বাহিনী আরও জনবান্ধব হয়ে উঠবে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতেও পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews