1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা’য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা-৪ আসনে গণঅধিকারের প্রার্থীকে বিএনপির সমর্থন হোমনায় মানবতার ফেরিওয়ালা খ্যাত দেলোয়ার মমিন ৫০ লাখ টাকা সহায়তা দিলেন কুমিল্লায় ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুতি সমাবেশ কুমিল্লায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ২৩ লাখ টাকার বেশি অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা আমার স্বপ্ন, আমার কুমিল্লা’ শীর্ষক উন্নয়নের রুপরেখা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ – মনিরুল হক চৌধুরীর কুমিল্লা বরুড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

কুমিল্লা নামেই বিভাগ হবে: আসিফ মাহমুদ

  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, কুমিল্লাকে বিভাগ করা হলে সেটি অবশ্যই “কুমিল্লা” নামেই হবে।

শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “যদি শেখ হাসিনার মতো পরিস্থিতি এড়াতে চান, তবে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আসার অন্য কোনো পথ গ্রহণ করবেন না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র চলছে। অথচ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটি ভুল ধারণা জন্মেছে যে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা সম্ভব নয়। এটি একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত অপমানজনক। শেখ হাসিনা একসময় সবচেয়ে বেশি আশীর্বাদ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জনগণের রায়ই তার ভবিষ্যৎ নির্ধারণ করেছে। অতএব, জনগণের ম্যান্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।”

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহিদ হওয়া কুমিল্লার ৩৫ জন বাসিন্দার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়বাদের ভাই কাজী জুন্নুন বসরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের প্রতিনিধি কামরুল হাসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাদেকুল ইসলাম, জামায়াত নেতা আ ন ম ইলিয়াস ও মনসুর মিয়া, এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি এম এম মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম।

এর আগে দুপুরে মুরাদনগর উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews