1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সংরাইশ সাহেব বাড়ি পুকুর ভরাট নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: মসলার মিল ও রেস্টুরেন্টকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত
সংবাদ শিরোনাম:

স্ত্রীসহ বাহারের বিরুদ্ধে মামলা, কন্যার অঢেল সম্পদের খোঁজ

  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩০২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। অভিযোগ রয়েছে, বাহাউদ্দিন বাহার তার ক্ষমতার প্রভাব খাটিয়ে জেলায় এগারো জন প্রভাবশালী এমপি ও মন্ত্রীকে পাশ কাটিয়ে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নিজ মেয়ে তাহসীন বাহার সূচনাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেন।

মেয়র থাকা অবস্থায় তাহসীন বাহার সূচনা অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব প্রমাণের ভিত্তিতে তার নামেও মামলা দায়ের করেছে দুদক।

এছাড়াও, বাহাউদ্দিনের স্ত্রী মেহেরুন্নেসার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, গৃহিণী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রদর্শন করে স্বামীর সম্পদ বৈধ করার চেষ্টা করেছেন এবং অবৈধভাবে অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন।

দুদক জানিয়েছে, তাদের তদন্তে এসব অভিযোগের ভিত্তি পাওয়া গেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: নিউজ২৪

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews