1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

দাউদকান্দিতে গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ, হুমকির মুখে ভুক্তভোগী পরিবার

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় ভুক্তভোগী কাজল রেখা নামের এক নারীর বসতবাড়ির সীমানায় ফলজ গাছসহ মোট ১৪টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

গত বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করেছেন কাজল রেখা। অভিযুক্তরা হলেন আব্দুল কাদির (৪৫) ও মাহবুব (৬০)। অভিযোগে জানানো হয়, অভিযুক্তরা নির্মাণ কাজের সময় ফাইলিং করার ফলে ভুক্তভোগীর বাড়ির দেয়ালে ফাটল ধরে। এতে বাঁধা দিলে তারা কাজল রেখার ওপর ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

কাজল রেখার অভিযোগে বলা হয়েছে, তার বাড়ির সীমানায় আম, লিচু, সবেদা, আপেল, টেং ফল, মালটা, কমলা ও নারিকেল গাছসহ ১৪টি গাছ তিনি ২০-২২ বছর ধরে রোপণ করেছিলেন। এসব গাছে ফল ধরছিল, কিন্তু অভিযুক্তরা তার অনুমতি ছাড়া গাছগুলো কেটে ফেলেন। এতে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি বলে জানান তিনি। কাজল রেখা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী ও উশৃঙ্খল প্রকৃতির হওয়ায় তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews