1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার
সংবাদ শিরোনাম:

দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২১ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৩ জুন) পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার মেসার্স নিউ রাসেল ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স সোনিয়া ব্রিকসকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে উভয় ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়।
মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
এ সময় পরিবেশ অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম ও নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে দেবিদ্বার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews