1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি
সংবাদ শিরোনাম:

বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

১০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন, বুড়িচং এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে শরিফপুর, জিয়াপুর এলাকায় অবস্থিত মেসার্স মাহবুবুর রহমান ভূইয়া ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটা বন্ধ করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(১), ৮(৩), ১৫(১) ও ১৮(২) অনুযায়ী অনুমতিবিহীন মাটিকাটা এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সোনিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বুড়িচং। এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন।

অভিযান চলাকালে বুড়িচং থানার পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অবৈধ ইটভাটা পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, বায়ুদূষণ বৃদ্ধি পায় এবং জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। তাই সরকারি নিয়ম মেনে ইটভাটা পরিচালনা এবং পরিবেশ সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews