1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি:

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব-১১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৮,৩১৮টি মোবাইল সিমসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (VoIP) সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তি পালিয়ে যায়।
র‌্যাব সূত্র জানায়, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোঃ আবু সাঈদ চৌধুরী (৩৪) নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে তার বাসা তল্লাশি করে ৮,৩১৮টি মোবাইল সিম, ২টি সিম বক্স, ২টি মনিটর, ২টি সিপিইউ, ২টি রাউটার, ১টি ল্যাপটপ, ১টি পিসি ও ২টি কিবোর্ড উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, পলাতক আবু সাঈদ চৌধুরী কাপ্তান বাজার এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে কোনো লাইসেন্স গ্রহণ ছাড়াই অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি সফটওয়্যারভিত্তিক সুইচিং সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক কল অবৈধভাবে রাউটিং করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
র‌্যাব-১১ আরও জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে হত্যা, ধর্ষণ, অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িত অসংখ্য আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews