ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল
-
আপডেটের সময় :
রবিবার, ৮ মার্চ, ২০২৬
-
৭৫
বার ভিউ
স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ মার্চ) কুমিল্লা নগরীর প্ল্যানেট এস আরে চায়না গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
- ইউনিটি অব কুমিল্লার আহ্বানে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা ও উপজেলা থেকে আগত প্রায় ১২০ জন সদস্য অংশগ্রহণ করেন। আনন্দঘন ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আয়োজিত ইফতার মাহফিলটি অংশগ্রহণকারীদের মাঝে স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করে।
বিকেল ৫টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যরা শুভেচ্ছা বক্তব্যে দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতি ও ইউনিটির বন্ধন তুলে ধরেন। এ সময় উপস্থিতরা একে অপরের সঙ্গে কোলাকুলি, ভাব বিনিময় এবং রমজান ও আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
ইউনিটি অব কুমিল্লার এডমিন প্যানেলের সদস্য মামুন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং এডমিন কাজী সাইফুলের সঞ্চালনায় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইসলামী সংগীত পরিবেশিত হয়।
ইফতারের আগে বন্ধু কাউসার হামিদের পরিচালনায় অসুস্থ বন্ধু-বান্ধবীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার ও মাগরিবের নামাজ শেষে উপস্থিত সদস্যরা গ্রুপ ছবি তোলেন এবং স্মৃতিময় মুহূর্ত ভাগাভাগি করেন। পরে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুল আফসার, মাস্টার আনোয়ার, এসআই মুন্না, জাকির, আজাদ, আলমগীর, সুমন আহমেদ, সফুরা সুলতানা এনি, অ্যাডভোকেট ইকবাল, অ্যাডভোকেট সাইফুল, ছোটন, ডা. আলমগীর, ডা. সাইফুল, ব্যাংকার আলমগীর, ক্রীস দেব, ডা. সুমন, ডা. সজিব, আলমগীর কবির, মোশাররফ রিপন, সাংবাদিক শাহ ইমরান, আবদুল হান্নান, মিতু তনিমা, নুরুদ্দিন সোহেল, সোহেল সরকারসহ আরও অনেকে।
আয়োজক কমিটিতে ছিলেন হাবিবা লিপি, অ্যাডভোকেট ইকবাল, মামুন আব্দুল্লাহ, কাজী সাইফুল, ওমর ফারুক, ছোটন, আনিস ও শফিক শাওনসহ অনেকে।
এডমিন প্যানেলের পক্ষ থেকে উপস্থিত সকল বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও বন্ধুদের নিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয় এবং সবার কাছে দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচ গ্রুপটি ইতোমধ্যে একটি আঞ্চলিক সংগঠন হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদিত ও রেজিস্টারভুক্ত সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং পুনর্মিলনী আয়োজন করে সুনাম অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও রমজান মাসে সদস্যদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন
এই বিভাগের আরও খবর
Leave a Reply