1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা -সভাপতি আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদালতের এজিপি মাসুদুল হক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক, চোরাচালানি পণ্য সহ আটক ১ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লার অলিপুরে র‍্যাব কর্মকর্তা মোতালেবের গ্রামের বাড়ি শোকে স্তব্ধ কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা -সভাপতি আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদালতের এজিপি মাসুদুল হক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক, চোরাচালানি পণ্য সহ আটক ১ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লার অলিপুরে র‍্যাব কর্মকর্তা মোতালেবের গ্রামের বাড়ি শোকে স্তব্ধ কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

কুমিল্লাা নিয়ে আমার পরিকল্পনা রয়েছে -মনিরুল হক চৌধুরী

  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার ভিউ

 

“আমার স্বপ্ন আমার কুমিল্লা” শীর্ষক মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা নিয়ে আমার একটি পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নিয়ে তাঁর একটি পরিকল্পনার কথা বলেন। ঠিক তেমনি কুমিল্লা নিয়েও আমার আলাদা পরিকল্পনা রয়েছে। আধুনিক কুমিল্লা বিনির্মানে এবং কুমিল্লাকে নতুনভাবে সাজাতে আমি সে পরিকল্পনা গ্রহন করেছি ।

শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে দিনব্যাপী মুক্ত সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি শহরকে সাজাতে, একটি নগরকে সাজাতে শুধু এককেন্দ্রিক চিন্তা কিংবা উন্নয়ন করলে হবে না, সামগ্রিক উন্নয়নের চিন্তা, বিকাশ ও বাস্তবায়নের মাধ্যমেই একটি অঞ্চলকে সাজাতে হবে।
কুমিল্লা নগরী, আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকার উন্নয়ন ও জনগনের জীবন মানকে উন্নীতকরণের লক্ষে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর কুমিল্লা টু, আই হ্যাভ এ প্ল্যান ফর কুমিল্লা’স পিপল’।

তিনি বলেন, কুমিল্লা প্রাচীণ শহর। বৃটিশ আমল থেকেই কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। কুমিল্লা বিভাগ এ অঞ্চলের প্রাণের দাবী। দীর্ঘদিন ধরে এ দাবিটি উপেক্ষিত হয়ে আসছে। বিএনপি সরকার গঠণ করলে আমি সংসদে যাওয়ার সুযোগ পেলে কুমিল্লা বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে আদায় করবো ইনশাআল্লাহ। ঢাকা চট্টগ্রাম সরাসরি রেললাইন চালুর বিষয়ে এডিবি ইতিমধ্যে অনুমোদন দিয়েছে।ন শিগগিরই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এতে করে রাজধানীর সাথে এ অঞ্চলেরে রেল যোগাযোগে সময় বাঁচবে ৪ ঘন্টা।
বৃটিশ আমল থেকে কুমিল্লা বিমানবন্দর ছিলো। কিন্তু অজ্ঞাত কারনে দীর্ঘদিন ধরে এ বিমানবন্দরটি অচলাবস্থা। দ্রুত বিমানবন্দর চালু করতে আমি।কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করছি। এ বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের বিদেশগামী মানুষের ভোগান্তি কমবে, ইপিজেডে বিদেশি ক্রেতারা সহজে আমা যাওয়া করতে পারবে।
তিনি বলেন, এই শহরে জায়গা না থাকার পরেও সব সরকারি দপ্তর এখানেই করতে চাচ্ছে। এই আদর্শ সদরকে গোমতীর উত্তরে নিয়ে যাওয়ার কথা আমি অনেক আগেই বলেছিলাম, তারা নিয়েছে তবে লেইট করে।

কুমিল্লা মেডিকেলে কলেজে ভবন করার জায়গা হচ্ছে না। তাহলে কুমিল্লা মেডিকেলের দ্বিতীয় শাখা কেনো নদীর উত্তরে পাচঁথুবি নিয়ে যাওয়া হচ্ছে না। ওখানে কয়েকটা ভবন করে সকাল বেলা ডাক্তাদেরকে শিডিউল করে দেন, দেখবেন রুগীর চাপ ও কমে যাবে, সকলে ভালোভাবে চিকিৎসা পাবে।

কুমিল্লা সিটি করপোরেশনকে মনিরুল হক চৌধুরী মেট্রোপলিটন সিটিতে রূপান্তর করার প্রত্যয় নিয়ে বলেন, কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা হবে মেট্রোপলিটন সিটি। ১৭৮ বছরের পূরনো কুমিল্লার, কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মিলিতভাবে যে অবস্থান আছে তা বর্ধিত করতে চাই। যেখানে যানজট নিরসনে থাকনে যে জনসংখ্যা ও রাস্তাঘাট আছে তার মধ্যে সামাঞ্জস্য রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। কুমিল্লা সিটির সাথে শাসনগাছার উত্তর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত রাস্তা হবে। পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনের জন্য নগরীতে আধুনিক ব্যাবস্থা করা হবে।

টুরিজমের বিষয়ে তিনি বলেন, লালমাই পাহাড়কে কেন্দ্র করে ইকো টুরিজম হাব করার পরিকল্পনা নিয়েছি। যেখানে ওই অঞ্চল পর্যটন অঞ্চলে রূপান্তর হবে। ড. আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত কোটবাড়ি এলাকাকে ‘এএইচকে স্যাটেলাইট সিটি’ হিসেবে গড়ে তুলবো। সে লক্ষ্য কাজ চলমান রয়েছে।

সংলাপে মনিরুল হক চৌধুরী লিখিত ‘আমার কুমিল্লা আমার স্বপ্ন’ নামে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থে বন্যার কবল থেকে শহরকে রক্ষা, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, সাস্থ্য সেবার মানোন্নয়ন, স্নাতক নার্সিং কলেজ স্থাপন, Key point installation কেপিআই স্থানান্তর, উন্নত মানের পাবলিক লাইব্রেরী স্থাপন, শিক্ষা – সংস্কৃতি কেন্দ্র, আইটি ভিলেজ, চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রক্ষা করা, বোটক্লাব, পাঁচতারকা হোটেল, বৃহৎ পরিসরে পাবলিক কবরস্থান নির্মান, ত্রিপুরা আধিবাসীদের রক্ষা, কোটবাড়ির বৌদ্ধ প্যাগোডায় শিলভদ্র গবেষণাগার প্রতিষ্ঠা, খৃষ্টান সমাধিকেন্দ্র, আধুনিক মহাশ্মশান, অর্গানিক সবজি সংরক্ষণাগার করার পরিকল্পনা তিনি তাঁর গ্রন্থে উল্লেখ করেন।

মুক্ত সংলাপে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সবেক এডিশনাল পিপি এডভোকেট গোলাম ফারুক, অধুনা থিয়টরের প্রতিষ্ঠাতা এডভোকেট শহিদুল হক স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, নাজনীন কাজল, কাজী মাহবুবুর রহমান, মোঃ শাহ আলমসহ শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী প্রতিনিধিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews