1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

৩০ বছর আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো: হাজী ইয়াছিন

  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার ভিউ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, গত ৩০ বছর আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না, আমাকে দমিয়ে রাখতে পারবে না। ৩০ বছর পূর্বেই আমি এই এলাকায় উন্নয়ন শুরু করেছি; সেই উন্নয়নের আমি শেষ দেখে যেতে চাই। কোনো বাধা-বিপত্তিই আমাকে রুখতে পারবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) কুমিল্লার বালুতুপা এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াসিন শুক্রবার বিকেল ৪ টায় বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে পথসভা ও গণসংযোগ শুরু করেন। টাউন হল মাঠ থেকে শুরু হওয়ার মোটর শোভাযাত্রাটি প্রথমেই বালুতুপা এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। সে সময় স্থানীয়রা নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজী ইয়াছিনকে স্বাগত জানান। এসময় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মোটরসাইকেলের বহরটি বিবির বাজার এলাকায় গিয়ে পৌঁছায়। সেখানে সমাবেশ শেষে জগন্নাথপুর এলাকায় আরো একটি পথসভায় বক্তব্য রাখেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রতিটি পথসভায়-ই নেতা-কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এসব পথসভায় দেওয়া বক্তব্যে হাজী ইয়াসিন তার রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, যত বাধা, যত বিপত্তি, যত হামলা, যত মামলা অতীতে ফেস করেছি, আগামী দিনগুলোতেও এই এলাকায় ন্যায়-সুন্দর প্রতিষ্ঠা করার জন্য, উন্নয়নের রাজনীতি করার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকারের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, যতই বাধা আসুক না কেন, আমি ছিলাম, আছি, ইনশাআল্লাহ মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।”
‘নমিনেশন বিজয় দেবে না, বিজয় দেবে জনগণ’ হাজী ইয়াসিন বলেন, দোষ আমার একটাই—আমি পার্সেন্টেজ খাই না, এই দোষে আমি দোষী। রঙিন ফরমায়েশের কারণে অনেক কিছু হতে পারে। কুমিল্লার লক্ষ লক্ষ বিএনপি করা মানুষ জানে, কে এইখানে পরিশ্রম করেছে, মানুষ আমাকে ভালোবাসে।”
মনোনয়নের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি আপনাদের সবকিছু” এটা জেনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে পৌঁছাতে কয়েকটা আনতা বসাইয়া ভেজাল লাগাইছে। এবার আনতা ছুটে গেছে।’
এসবপথসভা ও গণসংযোগে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী ও সম্পাদক এমদাদুল হক ধীমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews