1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

মুরাদনগরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার ভিউ

কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীরহাট সিনেমা হলের দক্ষিণ পাশে ট্রলি ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গাজীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মারুফ (২১) এবং মৃত মোখলেছুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৫)

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরের নিচে ঢুকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাইদুল মারা যান। পরদিন শুক্রবার সকালে কুমিল্লার একটি ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও নিষিদ্ধ ট্রলি ট্রাক্টর—কোনোটিই আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরসহ দ্রুতবেগী ও অসাবধানী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রলি ট্রাক্টরটি পালিয়ে যায়। সংশ্লিষ্ট গাড়ি ও চালকদের শনাক্তে অভিযান চলছে। নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews