1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ কুমিল্লায় রয়েল সার্ভিস পরিবহণের ৩টি এসি বাসে অগ্নিকাণ্ড সারা দেশে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত রাত ৮টার মধ্যে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ৪টি দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কুমিল্লায় সিডি প্যাথ হাসপাতাল তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ মুরাদনগরে গোমতীর মাটি রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান কুমিল্লায় যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
সংবাদ শিরোনাম:

সরকার জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে: চৌদ্দগ্রামে ডা. তাহের

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার ভিউ

সরকার জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দল সংস্কার চাচ্ছে না।

তাঁরা পুরোনো বস্তাপঁচা নিয়মে নির্বাচন করতে পাঁয়তারা করছে। অন্তর্বর্তী সরকার ওই দলের ফাঁদে পা দিয়েছে। যদি সংস্কার না হয় শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। সেজন্য আমরা গণভোটের কথা বলেছি। সরকার গণভোট দিবে বলেছে, কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হবে। তবে এ দুটো নির্বাচন এক জিনিস নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল। জাতীয় নির্বাচনের আগে যদি সংস্কারের পক্ষে, তাহলে শতকরা আশি ভাগ লোক আমাদের পক্ষে রায় দিবে। অর্ন্তবর্তী সরকার তাদের ফাঁদে পা দিয়েছে। সরকার জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।

তিনি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, আমেরিকার নিউইয়র্কস্থ মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট, বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদের সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা মু. ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক আলা উদ্দিন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews