1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

ভারতে আটক ৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার ভিউ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল ৪টা ৪০ মিনিটে সীমান্তের মেইন পিলার ২১২৫ এর কাছাকাছি ফেনীর পরশুরাম উপজেলার গীলাবাড়ী এলাকায় এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক আটক হন ৫ বাংলাদেশি। পরবর্তীতে বিএসএফ কর্তৃপক্ষ তাদের ফেরত প্রদানের জন্য বিজিবির কাছে অনুরোধ করে। নাগরিকত্ব ও পরিচয় যাচাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—
১. মোঃ রাফি (২৫), পিতা: আবু জাফর, গ্রাম: রগুনাথপুর (যোগীবাড়ী), পত্নীতলা, নওগাঁ।
২. মোঃ আবুল বাশার (৫৫), পিতা: মৃত হেদায়েত উল্লা, গ্রাম: কাদরা, শাহরাস্তি, চাঁদপুর।
৩. এমদাদ হোসেন (২৭), পিতা: দেলোয়ার হোসেন দিলু, গ্রাম: নিজকালিকাপুর, পরশুরাম, ফেনী।
৪. মোঃ গিয়াস উদ্দিন (৪০), পিতা: মৃত ফয়েজ আহাম্মদ, গ্রাম: দূর্গাপুর সিংহনগর, ছাগলনাইয়া, ফেনী।
৫. সাইদুজ্জামান ভূঁঞা (২৯), পিতা: খায়েজ আহাম্মদ ভূঁঞা, গ্রাম: গুথুমা, পরশুরাম, ফেনী।

বিজিবি জানিয়েছে, পতাকা বৈঠকে ফেরত কার্যক্রম শেষে আটককৃতদের যথাযথ প্রক্রিয়ায় ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews