1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

মেসির ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত, ঘুরবেন চার শহর

  • আপডেটের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২২২ বার ভিউ

দীর্ঘ অপেক্ষার পর চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির ভারত সফরের দিনক্ষণ। ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ শিরোনামে মেসির এই সফর শুরু হবে ১২ ডিসেম্বর। সফরে মেসি ভারতের চারটি শহর ঘুরবেন—কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) কে এই খবর নিশ্চিত করেছেন ইভেন্ট প্রমোটার শতাদ্রু দত্ত। তিনি জানান, মেসি নিজেই আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০১১ সালের পর এটি হবে মেসির প্রথম ভারত সফর। সফরের শুরুতেই কলকাতায় ২ দিন ১ রাত অবস্থান করবেন তিনি। সেখানে ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন হবে সঙ্গে থাকবে বিশেষ খাবার এবং চায়ের পর্ব। কলকাতায় মেসির জন্য তৈরি হবে তার সবচেয়ে বড় মূর্তি, যা হবে ২৫ ফুট উচ্চতার এবং ২০ ফুট প্রস্থের। এ ছাড়া, ইডেন গার্ডেন্স অথবা সল্ট লেক স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ আয়োজন করা হবে।

১৩ ডিসেম্বর মেসি আহমেদাবাদে গিয়ে আদানি ফাউন্ডেশনের আয়োজিত একটি প্রাইভেট অনুষ্ঠানে উপস্থিত হবেন। পরের দিন ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে গিয়ে ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন করবেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ এবং একইদিনে মুম্বাই প্যাডেল গোট কাপের আয়োজন করা হবে। এখানে মেসি বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে ৫ থেকে ১০ মিনিট খেলবেন।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘গোট ক্যাপ্টেন’স মিটে’র কথা ভাবা হচ্ছে। এতে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক—শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে মেসির সাক্ষাৎ হতে পারে। এছাড়া বলিউড তারকা আমির খান, রানভির সিং এবং টাইগার শ্রফও সেখানে উপস্থিত থাকতে পারেন।

মেসির ভারত সফর শেষ হবে ১৫ ডিসেম্বর। সেদিন, নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এই আয়োজনে ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং শুবমান গিলকেও আমন্ত্রণ জানানো হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews