1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় পরকীয়ায় যুবককে হত্যার পর ৪ টুকরো, আটক ২

  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার ভিউ

কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ৪ টুকরো করে খালে ফেলে দিয়েছে প্রেমিকা ও তার স্বামী। এ ঘটনায় পুলিশ প্রেমিকা স্মৃতি আক্তার (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়াকে (৩২) আটক করেছে।

নিহত নজরুল ভূঁইয়া তিতাস উপজেলার সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাত ১০টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নজরুল। ৮ আগস্ট তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তিতাস থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে রবিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার মজিদপুর গ্রামের সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেছে, তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তায় ভরে খালে ফেলে দিয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, নিহতের হাত দুটো উদ্ধার করা হয়েছে। বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।

নিহতের বাবা হানিফ ভূঁইয়া বলেন, “পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, “তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা দ্রুত আসামিদের শনাক্ত ও আটক করতে পেরেছি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী লাশের কিছু অংশ উদ্ধার হয়েছে, বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews