1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

মুরাদনগর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০৫ বার ভিউ

কুমিল্লার মুরাদনগর সাংবাদিকদের হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা সাংবাদিকরা। এই ঘটনায় মামলাও দায়েরের কথাও জানানো হয়েছে। কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের হামলার ঘটনায় কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে এসব কথা জানান কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, গতকাল বুধবার (৩০ জুলাই) কুমিল্লার মুরাদনগর বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলা করা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফকে এক ব্যক্তি লোহার রড দিয়ে তার পায়ে একাধিক আঘাত করছে। এ সময় তার সঙ্গে থাকা এস এ টিভির কুমিল্লার ভিডিও জার্নালিস্ট বাপ্পীও আহত হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় মুরাদনগরে দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর, খোলা কাগজের প্রতিনিধি ইমরান হোসেন, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খান রাফি,দৈনিক পূর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না আহত হয়।

এ সময় বক্তব্যে কাজী এনামুল হক বলেন, সারাদেশে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন আমাদের সহকর্মীদের কিভাবে হামলা করেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা কোন দলের তো আমরা জানি। আমরা কোন দল-মত বুঝি না। ঘটনা ঘটবে সাংবাদিক নিউজ করবে হামলা কেন করবেন? অতীতের ঘটনায় প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকাও আমরা দেখেছি। তাই আমরা বলতে চাই যতক্ষণ না আমাদের সহকর্মীদের হামলার দোষীদের গ্রেফতার না করা হবে আমরা পুলিশের কোন ইতিবাচক সংবাদ প্রচার করবো না।

এসময় তিনি মামলা করার ঘোষণা দেন এবং প্রেসক্লাব থেকে মামলা পরিচালনার ঘোষণা দেন।

প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তব্যে সাংবাদিক নেতারা রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে বলেন, বেশ কিছুদিন ধরে আপনাদের উগ্র নেতাকর্মীরা সাংবাদিকদের ইঙ্গিত করছে। আপনারা তাদের সামলান। নাহয় ভবিষ্যৎে আপনাদের কোন সংবাদ সাংবাদিকরা প্রচার করবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews