1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

যাত্রী রেখে চলে গেল ট্রেন, স্টেশন মাস্টার বরখাস্ত

  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪১ বার ভিউ

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলে নির্ধারিত স্টপেজে না থেমে ট্রেন চলে যায় চট্টলা এক্সপ্রেস। ফলে কোনো যাত্রী নামতে পারেননি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ঘটনায় স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন প্রতিদিন নাঙ্গলকোট স্টেশনে থামে। কিন্তু গতকাল রবিবার সন্ধ্যায় ভুল সিগন্যালের কারণে তা না থেমে চলে যায়। যাত্রীরা স্টেশন মাস্টারকে ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটে থামিয়ে চট্টগ্রামগামী যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার রুপন চন্দ্র শীল জানান, তিনি লাকসাম কেবিনে দায়িত্বরত মাস্টারকে চট্টলা এক্সপ্রেস চালানোর জন্য বললেও, তিনি ভুল করে ট্রেনটিকে থামাননি। তার দাবি, কেবিন মাস্টার চট্টলার পরিবর্তে সুবর্ণ ট্রেন ভেবে ভুল সিগন্যাল দেন।

অন্যদিকে লাকসাম কেবিন মাস্টার শিমুল মজুমদার বলেন, আমি সঠিক ট্রেনের কাগজ দিয়েছি। মাস্টার ভুল করতে পারেন, কিন্তু চালক বা গার্ড তো থামাতে পারতেন।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দায়িত্বে অবহেলার কারণে প্রাথমিকভাবে স্টেশন মাস্টারকে বরখাস্ত করা হয়েছে এবং একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ভুলে সিগনাল দিয়ে দিয়েছে তবে গার্ড বা চালক চাইলে ট্রেন থামাতে পারতো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews