1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

ওষুধের অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে কুমিল্লা সাহ মেডিকেল হল জরিমানা

  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার ভিউ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকার “সাহ মেডিকেল হল”-এ ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ওষুধের অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ পেয়েছে। প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) এর চেয়ে অনেক বেশি দামে ওষুধ বিক্রি করছে। বিশেষ করে ৯ টাকা দামের একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও নানা অনিয়ম ধরা পড়ে প্রতিষ্ঠানটিতে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের অভিযোগে “সাহ মেডিকেল হল”-কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান ভোক্তা অধিকার লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews