1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় চালের দাম নিয়ন্ত্রণে অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার ভিউ

চালের দাম ও গুণগত মান নিয়ন্ত্রণে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত পারুয়া এলাকার অটো রাইস মিলগুলোতে তদারকি করা হয়। অভিযানে দুটি রাইস মিলে অনিয়ম পাওয়ায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে “জাপান-বাংলা অটো রাইস মিল”-এ অবৈধ মজুদ, চালের বস্তায় মিল গেট মূল্য ও উৎপাদন তারিখ না থাকার অভিযোগে ২০ হাজার টাকা এবং “মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ”-এ নামিদামি ব্র্যান্ডের বস্তায় স্থানীয় চাল বিক্রির অনিয়মে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া-এর নেতৃত্বে এ অভিযানে সহায়তা করেন বুড়িচং উপজেলার খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেবনাথ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

অভিযান শেষে সংশ্লিষ্ট মিল মালিকদের ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, বাজার মনিটরিং ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews