1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

মুরাদনগরে নিম্নমানের শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬২ বার ভিউ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও স্থানীয় প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে নকল ও নিম্নমানের শিশুখাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে ৭ দিনের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তিন ট্রাক অবৈধ ও নিম্নমানের আইসললী ও জেলি ড্রিংক জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আজ (০৫ জুলাই) মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রহিমপুরস্থ বাদল ফুড এন্ড বেভারেজ লিঃ নামের প্রতিষ্ঠানটিতে উৎপাদিত শিশুখাদ্যের গুণগত মান পরীক্ষায় বিএসটিআইয়ের প্রাপ্ত রিপোর্টে তা অনুমোদিত মানদণ্ডের চেয়ে নিচে পাওয়া যায়। এ কারণে মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিত করে জব্দকৃত পণ্য ধ্বংসের নির্দেশ দেয়।

বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমেদ ও পরিদর্শক (মেট) মো. লুৎফর রহমান অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ইউএনও আবদুর রহমান জানান, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

বিএসটিআই সূত্রে জানা যায়, শিশুখাদ্যে ক্ষতিকর রাসায়নিক বা ভেজাল মিশ্রণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান চলমান রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews