1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

চান্দিনায় ভেজাল শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২৫০ কার্টুন পণ্য ধ্বংস

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২০৯ বার ভিউ

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও স্থানীয় প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে নকল ও নিম্নমানের শিশুখাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের ২৫০ কার্টুন ম্যাংগো জুস ও লিচু ড্রিংকস জব্দ ও ধ্বংস করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করে চান্দিনা উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিস। আজ (০৩ জুলাই) চান্দিনার কোরপাই এলাকায় অবস্থিত প্রগতি ফুড এন্ড বেভারেজ লিঃ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত ভেজাল ও মানহীন ম্যাংগো জুস ও লিচু ড্রিংকসের ২৫০ কার্টুন পণ্য জব্দ করে চান্দিনা পৌরসভার ডাম্পিং জোনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

অভিযানটি নেতৃত্ব দেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আল নুর। বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল ও পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয় প্রশাসন ও বিএসটিআই জানিয়েছে, ভোক্তা সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিম্নমানের ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews